খুলনা, বাংলাদেশ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন আগামীকাল
  হাদির হত্যাকারীদের ফেরত পাঠানোর বিষয়ে যা বলছে পশ্চিমবঙ্গ পুলিশ
  হাদির খুনির সঙ্গে সেলফি, মুখ খুললেন ডাকসু নেত্রী জুমা
  ঈদের আগেই জ্বালানি সমস্যার সমাধান চান জামায়াত আমির
  তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়
  দাকোপে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
  বাগেরহাটে নিখোঁজের ৫ দিন পর ডোবা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  হাদি হত্যায় গ্রেপ্তার দুই বাংলাদেশিকে ভারতের কাছে ফেরত চাওয়া
  ডুমুরিয়ায় পেট্রোল ও অকটেন সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা
  গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে এডভোকেট ফিরোজ আহমেদের স্মরণ সভা

পাইকগাছা উপজেলা ওলামা দলের সদস্য সচিব কে পিটিয়ে রক্তাক্ত জখম

[ccfic]

নিজস্ব প্রতিনিধি : পাইকগাছা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব শফিকুল ইসলাম কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। ৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার পরবর্তী শান্তা পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে হামলার এ ঘটনা ঘটে। ওই রাতেই গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলাম কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবারের লোকজন। হাসপাতালে চিকিৎসাধীন শফিকুল ইসলাম বলেন বর্তমানে আমি উপজেলা ওলামা দলের সদস্য সচিব হিসেবে এলাকায় সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি। এর আগে আমি গড়ইখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলাম। সম্প্রতি গড়ইখালী হাটের ইজারা সংক্রান্ত বিষয় নিয়ে এলাকার শাহআলম এর সাথে ঝামেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা আমার উপর হামলা করেছে বলে ধারণা করছি। শফিকুল ইসলাম বলেন ইফতারের পর শান্তা পশ্চিম পাড়া জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হবার পর হঠাৎ প্রতিপক্ষ শাহআলম ও তার ভাই হামিদ আমার উপর আকষ্মিক হামলা করে। কোন কিছু বুঝে ওঠার আগেই তারা রড দিয়ে আমার পায়ে এবং মাথায় আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। শফিকুল ইসলামের স্ত্রী তুহিনা খাতুন বলেন ঘটনাস্থলেই রক্তের স্রোত বয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার মাথায় অনেক গুলো সেলাই দিতে হয়। এছাড়া তার বাম পা এবং বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। খবর পেয়ে শুক্রবার সকালে আহত শফিকুল ইসলাম কে দেখতে হাসপাতালে যান উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ ও পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ । এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে আহতের পরিবার জানিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT