খুলনা, বাংলাদেশ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি
  চাঁদাবাজির মতো অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন মন্ত্রী
  জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব
  অন্তর্বর্তী সরকারের দুর্নীতি খতিয়ে দেখার আহ্বান
  খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
  গাইবান্ধায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা
  সংসদের প্রথম অধিবেশন বসবে কবে?
  প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার অফিস করবেন তারেক রহমান
  টানা ২ দিন বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
  যশোরে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

রূপসায় একাধিক অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন **

[ccfic]

এম মুরশীদ আলী : অসাধু ব্যবসায়ীরা রূপসার বিভিন্ন গ্ৰামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গড়ে তুলেছে কাঠ পুঁড়িয়ে কয়লার অবৈধ রমরমা ব্যবসা। অবশেষে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে বিষাক্ত ধোঁয়া ও বায়ু দূষণে জর্জরিত স্থানীয় জনতা ধৈয্যের বাঁধ ভেঙে গত ১৬ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন নির্দেশে ফায়ার সার্ভিস টীম ও থানা পুলিশ উপস্থিতিতে সামন্তসেনা ও দেবীপুরে এলাকায় কাঠ পুঁড়িয়ে কয়লা উৎপাদনের ৯ টি অবৈধ চুল্লি ধ্বংস করে দেয়।

ক্ষতিগ্রস্ত বসতিরা জানান- এখানে অসংখ্য বসতিদের ফলজ ও বনজ গাছ এবং পানের বরোজের পাশে খামখেয়ালি ভাবে চুল্লি স্থাপন করাতে উচ্চ তাপদাহে ক্ষতির সম্মুখীন। তাছাড়া আঠারোবেকী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা চুল্লি এলাকায় লোক সমাগম কম থাকায় মাদক সেবন ও বেচাকেনার নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে মাদক কারবারি রা। এ সকল ক্ষতি থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম এর নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। তিনি জানান- কিছু অসাধু ব্যবসায়ী এ ধরণের ক্ষতিকর অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে। এতে পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্রের ওপর চাপের সৃষ্টি হয়। চুল্লির আগুনের তাপ ও কালো ধোঁয়ায় বসতিদের স্বাস্থ্যের ক্ষতি। যে কারণে এ অবৈধ চুল্লি একেবারেই পানি মেরে নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, রূপসার নৈহাটি, শ্রীফলতলা, টিএসবি ও ঘাটভোগ ইউনিয়ন এলাকায় অসংখ্য অবৈধ চুল্লির খবর পেয়েছি সেগুলিও অভিযান চালিয়ে নষ্ট করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT