খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  এনসিপিকে মানুষ জামায়াতের অংশ মনে করে : জিএম কাদের
  শীর্ষ ১০ ‘ইহুদিবিদ্বেষী’ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করল ইসরাইল
  বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  নগরীর ৩১টি ওয়ার্ডে প্রায় এক লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে
  মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
  শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের
  বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার ও হেলপার নিহত
  আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
  চট্টগ্রামে নৌবাহিনী ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
  তেরখাদার ৫নং ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে হাবিবুর রহমানের প্রার্থীতা ঘোষণা

মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

[ccfic]

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্তে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর বিওপির বিপরীতে ভারতের পারগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। সীমান্ত পিলার ৪৯/২-এস এর নিকটবর্তী ভারতের ভেতরে টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে।আটককৃতরা হলেন মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (রাব্বী), গোপালপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে শাহিন এবং আবু বকরের ছেলে সোহাগ।জানা গেছে, মোট পাঁচজন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে রবিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় তাদের বিএসএফ ধাওয়া দিলে তিনজন ধরা পড়ে। দুইজন পালিয়ে যান। পালিয়ে যাওয়া দুইজনের বিষয়ে বিএসএফ ৯৯ ব্যাটালিয়নের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক তিনজন।মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তিন বাংলাদেশি আটকের বিষয়ে বিএসএফ ৯৯ ব্যাটালিয়ন ও বিজিবি ৫৮ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে যোগাযোগ হয়েছে। আটকরা বিএসএফ হেফাজতে সুস্থ আছেন।বিএসএফ ৯৯ ব্যাটালিয়নের অধীনস্থ মধুপুর বিওপির দাবি, আটক তিন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে মাদকসহ আটক করা হয়েছে।৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলম বলেন, তিন বাংলাদেশি আটকের বিষয়টি শুনেছি। সীমান্তের জিরো লাইন থেকে ১৫০ গজ দূরে ভারতের ভেতরে বিএসএফ’র হাতে তারা আটক হয়েছে বলে বিএসএফ সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে আমরা খোঁজখবর রাখছি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT