খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন
  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা

নীতিতে অটল ‘মেঝো মিয়া’: মোল্লাহাটের মানুষের আস্থার প্রতীক চৌধুরী সেলিম আহমেদ

[ccfic]

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের বাসিন্দা জননেতা চৌধুরী সেলিম আহমেদ দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সততা, নীতি ও মানবিকতার প্রতীক হিসেবে পরিচিত। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তিনি ‘মেঝো মিয়া’ নামেই সমাদৃত।
মরহুম সৈয়াদুর রহমানের মেঝো পুত্র চৌধুরী সেলিম আহমেদ ছোটবেলা থেকেই ভদ্র, নম্র ও সদালাপী হিসেবে এলাকায় পরিচিত। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, ব্যক্তিগত সৌজন্য ও মানবিক আচরণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী। ১৯৯৬ সালে বাগেরহাট–১ আসনের তৎকালীন এক সংসদ সদস্যের পক্ষ থেকে দল পরিবর্তনের প্রস্তাব এলেও তিনি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন বলে তার ঘনিষ্ঠজনরা জানান। আদর্শের প্রশ্নে আপসহীন অবস্থান তাকে স্থানীয় রাজনীতিতে আলাদা মর্যাদা এনে দেয়।
তিনি মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। দলীয় রাজনীতির বিভিন্ন প্রতিকূলতা ও অভ্যন্তরীণ বিরোধ সত্ত্বেও তিনি মাঠের রাজনীতিতে সক্রিয় থেকেছেন।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক চাপে তার ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। তবে সব প্রতিকূলতার মাঝেও তিনি নীতিগত অবস্থান থেকে সরে আসেননি। অন্যায়ের কাছে মাথা নত না করার দৃঢ়তা তাকে সমর্থকদের কাছে ‘অপরাজেয়’ নেতায় পরিণত করেছে।
মোল্লাহাট উপজেলা বিএনপির ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়ায় ৬৩টি ওয়ার্ডের মধ্যে ৪৬টিতে তার সমর্থিত প্রার্থীদের জয়লাভের বিষয়টি তার সাংগঠনিক দক্ষতার প্রমাণ হিসেবে দেখছেন অনেকে। যদিও সভাপতি পদে নির্বাচনের সময় অনিয়মের অভিযোগ ওঠে, এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের ভিন্নমতও রয়েছে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, মোল্লাহাটে বিএনপির রাজনীতিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে চৌধুরী সেলিম আহমেদের ভূমিকা গুরুত্বপূর্ণ। উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা করছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT