খুলনা, বাংলাদেশ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি
  চাঁদাবাজির মতো অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন মন্ত্রী
  জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব
  অন্তর্বর্তী সরকারের দুর্নীতি খতিয়ে দেখার আহ্বান
  খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
  গাইবান্ধায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা
  সংসদের প্রথম অধিবেশন বসবে কবে?
  প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার অফিস করবেন তারেক রহমান
  টানা ২ দিন বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
  যশোরে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে উপজেলার পাঁজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলীয় নেতা-কর্মি ও সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি-২৬) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল-এর সভাপতিত্বে ইউনিয়নের মনোহরনগর গ্রামসহ বিভিন্ন গ্রামের দলীয় নেতা-কর্মি ও সনাতন ধর্মালম্বীদের সাথে মত বিনিময়কালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া, একই দিন বিকেলে উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ইউনিয়নের ভেরচি, ভরত ভায়না, কশিমপুর, গৌরীঘোনা গ্রামসহ বিভিন্ন গ্রামে দলীয় নেতা-কর্মি ও সনাতন ধর্মালম্বীদের সাথে মত বিনিময় করেন। এ সময় তাঁর সাথে ছিলেন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা, ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।।
অপর দিকে, গত শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার সুফলাকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দীনের সভাপতিত্বে ইউনিয়নের সারুটিয়া, ডহুরি, আড়ুয়া, কালীচরনপুর গ্রামসহ বিভিন্ন গ্রামে দলীয় নেতা-কর্মি ও সনাতন ধর্মালম্বীদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মত বিনিময় করেন, যশোর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আহাদ আলীসহ ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ছবিঃ
১৫/০২/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT