খুলনা, বাংলাদেশ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ
  যেসব কারণে বাতিল হতে পারে ভোট
  ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে হাসনাতের প্রতিক্রিয়া
  ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটির বিষয়ে সরকারের নতুন নির্দেশনা
  প্রচার-প্রচারণার শেষ সময় জানালো নির্বাচন কমিশন!
  প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসাবে দেখা হচ্ছে: রয়টার্স
  জামায়াত নেতার গর্ভবতী স্ত্রীর পেটে লাথি সভ্যতার জঘন্যতম কলঙ্ক
  কার ইশারায় ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়ন হলো, প্রশ্ন ডাকসু ভিপির
  দাঁড়িপাল্লা বিজয়ী হলে ফজলুর রহমান বিষপান করবে, এটা প্রমাণে ভোট দেয়া দরকার’
  প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয়, নির্বাচিত হতে পারলে বাস্তবিক ভাবে আপনাদের খেদমতে নিজেকে উৎসর্গ করতে চাই -রূপসায় মাওলানা সাখাওয়াত হোসাইন

প্রচার-প্রচারণার শেষ সময় জানালো নির্বাচন কমিশন!

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব ধরনের প্রচার-প্রচারণা আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। নির্বাচনী আইন অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচারণা বন্ধ করার বিধান রয়েছে।নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী আর কোনো ধরনের জনসভা বা প্রচার চালাতে পারবেন না।ভোটের দিনের সময়সূচি ও পদ্ধতি ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচন স্বচ্ছ ব্যালট বাক্সে এবং সনাতন ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের ভোটগ্রহণ বাতিল করায় ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।ভোটার ও প্রার্থীর পরিসংখ্যান এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে:পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জনমহিলা ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জনতৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২২০ জনমোট ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। ২ হাজার ৩৪ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বোচ্চ ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT