খুলনা, বাংলাদেশ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ
  যেসব কারণে বাতিল হতে পারে ভোট
  ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে হাসনাতের প্রতিক্রিয়া
  ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটির বিষয়ে সরকারের নতুন নির্দেশনা
  প্রচার-প্রচারণার শেষ সময় জানালো নির্বাচন কমিশন!
  প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসাবে দেখা হচ্ছে: রয়টার্স
  জামায়াত নেতার গর্ভবতী স্ত্রীর পেটে লাথি সভ্যতার জঘন্যতম কলঙ্ক
  কার ইশারায় ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়ন হলো, প্রশ্ন ডাকসু ভিপির
  দাঁড়িপাল্লা বিজয়ী হলে ফজলুর রহমান বিষপান করবে, এটা প্রমাণে ভোট দেয়া দরকার’
  প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয়, নির্বাচিত হতে পারলে বাস্তবিক ভাবে আপনাদের খেদমতে নিজেকে উৎসর্গ করতে চাই -রূপসায় মাওলানা সাখাওয়াত হোসাইন

দাঁড়িপাল্লা বিজয়ী হলে ফজলুর রহমান বিষপান করবে, এটা প্রমাণে ভোট দেয়া দরকার’

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘কিশোরগঞ্জ থেকে আমরা কিছু আওয়াজ শুনতে পেয়েছি, এই এলাকায় (কিশোরগঞ্জ-৪) দাঁড়িপাল্লা বিজয়ী হলে ওনি (বিএনপির প্রার্থী ফজলুর রহমান) নাকি বিষপান করবেন। তবে কতটুকু বিষপান করবেন এটা প্রমাণ করার জন্য এইবার দাঁড়িপাল্লা ভোট দেয়া দরকার।’ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের ইটনা মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, সে (ফজলুর রহমান) যে রাজনৈতিকভাবে একটা দেউলিয়া ব্যক্তি, এটা জাতি জানতে আর বাকি নেই। ইসলামের বিপক্ষে তার (ফজলুর রহমানের) স্পষ্ট অবস্থান। মাদরাসার হুজুরদের সে দেখতে পারে না। মাদরাসার হুজুরদের দেখলে তার গাত্রদাহ শুরু হয়। তার নাস্তিক বয়ানের কারণে পুরো বাংলাদেশের তাওহীদ জনতা জেগে উঠেছে। সে যে বেইমানি কথা বলছে এটা বুঝতে হলে দেখবেন কখনো ছাত্রলীগ, কখনো জাতীয় পার্টি, কখনো স্বতন্ত্র ও কখনো বিএনপির নিজস্ব কোনও জায়গাও নেই, আর কোনও আদর্শও নেই। আদর্শহীন লাঞ্ছিত একটা ব্যক্তি।আরও পড়ুন: দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরলেন ট্রাকের প্রার্থীনির্বাচনি এই জনসভায় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম এবং রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক মো. আজিজুল হক কাজল। এ ছাড়াও ১১ দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT