খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি
  খুলনায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন: পরিচয় শনাক্তের পর ঘাতক গ্রেফতার
  মৌলভীবাজারে ভয়াবহ বিদ্যুৎ সংকট: দিনে-রাতে অন্ধকারে জনজীবন বিপর্যস্ত, ক্ষতির মুখে ব্যবসা
  উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে
  ‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১
  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার

খুলনা-২, ৩ ও ৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীক প্রার্থীদের গণসংযোগ মতবিনিময়

[ccfic]

খুলনা সময়ের খবরের ডেক্স : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা গতকাল রোববার দিনব্যাপী বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা, মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছেন।খুলনা-২ আসন : দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল নগরীর ২৫নং ওয়ার্ডের বানরগাতি মিল চত্বরে নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদেরকে জনগণ উৎখাত করবে। সুতরাং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাই মিলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। হ্যাঁ ভোট জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, তোমাদের ধোঁকাবাজি জনগণ বুঝে গেছে। জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বক্তৃতা করেন নগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, প্রকাশনা সম্পাদক মাওলানা শাহারুল ইসলাম, অফিস সম্পাদক মিম মিরাজ হোসাইন, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এড. আওসাফুর রহমান, অধ্যাপক রিয়াজুল ইসলাম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ডক্টর তাহিরুল আহসান তোহা। খুলনা-৩ আসন : দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান নগরীর ৯ ও ১৪নং ওয়ার্ডের উদ্যোগে বৈকালী জানাজা চত্বরে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠান হবে কর্মসংস্থানের কেন্দ্র, চাঁদাবাজির অভয়ারণ্য নয়।” তিনি ঘোষণা করেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে ব্যবসায়ীরা যেকোনো চাঁদাবাজি বা হয়রানির অভিযোগ সরাসরি জানাতে পারবেন। তিনি ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা করার আহ্বান জানান  জানান। ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর কাজী বাইজিদের সভাপতিত্বে ও মাওলানা মুফতি ইমরান হুসাইনের পরিচালনায় পথসভায় বক্তৃতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবিরের নগর সভাপতি আরাফাত হোসেন মিলন, অধ্যাপক ইকবাল হোসেন, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মন্তাজুর রহমান, নাজিমুদ্দিন সোহাগ, শফিকুল ইসলাম, আবুল কাশেম, শওকত হোসেন, হোসেন আলী, সালমান ফারসী, ইঞ্জি. মইনুল হক, কামাল হোসেন, মাওলানা মোস্তফা কামাল, সিদ্দিক কামাল, এসকেন্দার আলী, মেহেদী হাসান রনি, এড. শেখ জাকিরুল ইসলাম, আবুল বাশার, আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম, রবিউল ইসলাম আরিফ, বদরুদ্দোজা আল মামুন, কুতুব উদ্দিন রব্বানী, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।খুলনা-৬ আসন : কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা অবুল কালম আজাদ। এ সময় তিনি বলেন, উপক‚লীয় জনপদের স্থায়ী নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য দক্ষিণ বেদকাশীসহ সংশ্লিষ্ট এলাকায় মজবুত ও টেকসই ভেড়িবাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি পর্যটন কেন্দ্র গড়ে তোলা, লোনা পানির ঘের বন্ধ করা এবং প্রয়োজনীয় রাস্তাঘাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর ডা. ইসাক খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এড. মোস্তাফিজ রহমান। বক্তৃতা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, ইসলামী ছাত্রশিবির কয়রা দক্ষিণ থানার সভাপতি আসমাতুল্লাহ আল গালিব, সাথী শাখার সভাপতি মাজহারুল ইসলাম, এনসিপি খুলনা জেলা সদস্য এড. আবু বকর, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, উত্তর বেদকাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বর সরদার আবু হাসান এবং সনাতন ধর্মাবলম্বী নেতা কিরণ চন্দ্র মন্ডল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT