
মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি :
বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দিঘলিয়া উপজেলার চন্দনীমহল বাজার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহী স্পিকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, জেলা যুবদলের সদস্য রাসেল আহমেদ নাসিম, মোল্লা মাহমুদুল হাসান মিঠু, মহিদুল ইসলাম সোহাগ, মল্লিক শাহাদুজ্জামান বাবু, জাহিদ মোল্লা, আব্দুল কাদের জনি ও মোহাম্মদ আলী টুটুল।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজী মো. মনিরুল ইসলাম, পলি আক্তার, মোসাম্মৎ সালমা বেগম, সোহেল শেখ, অফিজুজ্জামান শুভ, গাজী রেজাউল ইসলাম বাবু, মো. নজরুল ইসলাম, মো. জাসু, টিটু, মো. সাজ্জাদ, আমির, ইমন, সরফরাজ, বেল্লাল, আহাদ, মনির, লিটন, নজরুল মল্লিক, ইকরামুল গাজী, হেদায়েত, আজাদ সরদার, আল আমিন, আনোয়ার, রফিক, শাহাবুদ্দিন, রহিম মল্লিক, নাজনিন সুলতানা, পাপিয়া খাতুন, সাবিনা বেগম, পারভীন আক্তার, মিঠু খান, তৈয়ব মুন্সী ও অমিতসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্মরণসভা শেষে দেশনেত্রীর দীর্ঘায়ু ও কল্যাণ কামনা এবং পরলোকগত নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
