খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন
  বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি
  ফুয়েল পাস চালু হওয়া ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল
  ফের উত্তপ্ত মণিপুর: ছড়িয়ে পড়েছে বিক্ষোভ-সহিংসতা, হয়েছে সশস্ত্র সংঘর্ষ
  পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫
  যশোরে শাশুড়িকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ
  এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই
  নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
  ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
  দেড় মাস বয়সী সন্তানসহ সেই যুব মহিলা লীগ নেত্রী কারামুক্ত

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

[ccfic]

 

পরেশ দেবনাথ, নিজস্ব প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলার ৫নং মঙ্গকোট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ওই জনসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৯শে জানুয়ারি-২৬) বিকেলে মঙ্গলকোট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি রেজাউল ইসলাম-এর সভাপতিত্বে ও মঙ্গলকোট ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ওয়াহিদুজ্জামান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জনসভায় উপস্থিত সকল নেতাকর্মী এবং সাধারণ জনতাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবার আহবান জানান।জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদের সদস্য মাওলানা মোঃ আব্দুস সামাদ, কেশবপুর পৌর জামায়াতের আমীর প্রভাষক জাকির হোসেন, এন সি পি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ সম্রাট হোসেন, পেশাজীবি বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ওজিয়ার রহমান, উপজেলা কর্ম পরিষদের সদস্য আলফাজুর রহমান, জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সমাজ কল্যাণ ও প্রচার সম্পাদক কৃষিবিদ প্রভাষক তাজামুল ইসলাম প্রমুখ। এ সময় অত্র ইউনিয়ন জামায়াতে ইসলামী ও উপজেলা জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ছবিঃ
২৯/০১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT