খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন
  বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি
  ফুয়েল পাস চালু হওয়া ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল
  ফের উত্তপ্ত মণিপুর: ছড়িয়ে পড়েছে বিক্ষোভ-সহিংসতা, হয়েছে সশস্ত্র সংঘর্ষ
  পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫
  যশোরে শাশুড়িকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ
  এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই
  নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
  ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
  দেড় মাস বয়সী সন্তানসহ সেই যুব মহিলা লীগ নেত্রী কারামুক্ত

ধানের শীষ প্রতীক জয়ী হলে দেশের উন্নয়ন হয় “আবুল হোসেন আজাদ”

[ccfic]

 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

ধানের শীষ প্রতীক জয়ী হলে দেশের উন্নয়ন হয় উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, জলাবদ্ধতা কেশবপুরের একটা বড় সমস্যা। এছাড়া রাস্তা ঘাটের সমস্যা আছে। আপনাদের প্রচেষ্টা ও ভালোবাসায় আমি যদি কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারি, জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো এ ওয়াদা আমি আপনাদের কাছে রেখে যেতে চাই। আমরা কেশবপুরে শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। কেশবপুরে কোন সন্ত্রাস থাকবে না। কোন চাঁদাবাজ থাকবে না। আপনারা সনাতন ধর্মের যারা আছেন তারা এ দেশে জন্মেছেন। এ দেশে আপনাদের- আমাদের সকলের জন্মগত অধিকার রয়েছে। আপনি যে ধর্মেরি হন এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো। আপনাদের কোন সমস্যা থাকলে সরাসারি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সকল সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী-২৬) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষে প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষে ইউনিয়নের বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ-এর সভাপতিত্বে ইউনিয়নের কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কন্দর্পপুর পাল পাড়া, বড়েঙ্গা গ্রামের ঋষিপাড়া, মোল্ল্যা পাড়া, মাগুরখালি গ্রামের সরদার পাড়া, কুন্ডু পাড়াসহ বিভিন্ন পাড়ায় শত শত নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী,, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান প্রমূখ।
ছবিঃ
২৯/০১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT