খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তারেক রহমানের

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

অবশেষে ময়মনসিংহ বিভাগের নির্বাচনী সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান দলের নেতারা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা ৩ মিনিটে তারেক রহমান মঞ্চে ওঠেন। যদিও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, দুপুর ২টা ৩০ মিনিটে তিনি বক্তব্য দেবেন।

মঞ্চে ওঠার আগে তারেক রহমান সমাবেশস্থলের পাশে জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ এবং ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’—এমন স্লোগান দিতে থাকেন। ময়মনসিংহের পক্ষ থেকে তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মঞ্চে ওঠার পর স্থানীয় নেতারা তারেক রহমানের কাছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে পৌরসভায় রূপান্তরের দাবি জানান।

এর আগে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা একে একে বক্তব্য দেন। তাঁদের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, সুলতানা আহমেদ বাবু, মোতায়ের হোসেন বাবু, মাহমুদুল হক, ফরিদুল কবির তালুকদার, সিরাজুল হক, মাহবুব রহমান লিটন, মোস্তাফিজুর রহমান বাবলু ও লুৎফুরজ্জামান বাবর।

বক্তব্যে প্রার্থীরা নিজেদের মধ্যকার সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার অনুরোধ করেন। এ সময় সমাবেশে স্লোগান ওঠে—‘নৌকা গেছে ভারতে, ধানের শীষ গদিতে’।

লুৎফুরজ্জামান বাবর বলেন, ‘আমরা ময়মনসিংহ বিভাগের ২৪টি আসন তারেক রহমানকে উপহার দিতে চাই এবং আগামী দিনে তাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’

সরেজমিনে দেখা গেছে, সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের একটি বড় অংশ ছিলেন মধ্যবয়সী। তারা স্মৃতিচারণ করে বলেন, এর আগেও এই মাঠেই তারা সাবেক প্রধানমন্ত্রী ও সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাবেশে অংশ নিয়েছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT