খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

রূপসায় ধানের শীষ প্রার্থীর গণসংযোগ ********

[ccfic]

রূপসা (খুলনা)প্রতিনিধিঃবিএইচ বাকি
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ এর ধানের শীষের প্রাথী আজিজুল বারী হেলাল গত ২৫ জানুয়ারি(রবিবার)বেলা ১২ টায় রূপসার আইচগাতী ইউনিয়নের রাজাপুর এলাকায় গণসংযোগ করেন।
আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আয়োজনে অনুষ্ঠিত এ গণসংযোগে স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

এসময় আজিজুল বারী হেলাল বলেন, রূপসা, তেরখাদা, দিঘলিয়ার মানুষ শান্তি, উন্নয়ন ও সুশাসন চায়। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। ইনশাআল্লাহ নির্বাচিত হলে দল মত নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করবো এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো।

গণসংযোগে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান,আরিফুর রহমান আরিফ,এম এ সালাম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বেলাল ও আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোশাররফ শিকদার, সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, মোল্যা জাহিদ হোসেন, বিএনপি নেতা শেখ আবু সাঈদ, মিকাইল বিশ্বাস, আজিজুল ইসলাম নন্দু, সরদার ফরিদ আনোয়ার, ফেরদৌস আহম্মেদ, নিয়াম মল্লিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাজু মল্লিক, সদস্য সচিব লিটন হাওলাদার, জুয়েল মল্লিক, শাহিন শিকদার, মো. আরিফ সরদার, মহিউদ্দিন রায়হান, জাফর, আশিকুর রহমান, জাহাঙ্গীর খা ও ইউনুচ সরদারসহ দলীয় নেতৃবৃন্দ।
বেলা ১১ টায় তিনি তার নির্বাচনী কার্যালয়ে তাবলীগ জামাতের সাথীদের সঙ্গে মতবিনিময় এবং তাদের সংগেদোয়ায় শরিক হন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT