খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

কেশবপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদের ২য় জনসভা পাঁজিয়ায় “বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে।”

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, “বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে উল্লেখ করে বলেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো আমাদের প্রিয় প্রতীক যেন বিজয় লাভ করতে পারে। আমরা বিজয় অর্জন করে যশোর-৬ আসন যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দিতে পারি। জলাবদ্ধতা কেশবপুরের একটা বড় সমস্যা। এছাড়া আরো সমস্যা আছে। সকল সমস্যার স্থায়ী সমাধান করা হবে।” শুক্রবার (২৩ জানুয়ারী২৬) বিকেলে উপজেলার পাঁজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে বলেছেন শান্তি শান্তি শান্তি। আমরাও কেশবপুরে শান্তি শান্তি শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। কেশবপুরে কোন সন্ত্রাস থাকবে না। কোন চাঁদাবাজ থাকবে না। আপনাদের প্রচেষ্টায় আমি যদি কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারি, জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো এ ওয়াদা আমি আপনাদের কাছে রেখে যেতে চাই।মুসলিম, হিন্দু, বৌদ্ধ্য খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আমরা এ দেশে বসবাস করতে চাই। এ দেশে আমাদের সকলের জন্মগত অধিকার রয়েছে।”
আবুল হোসেন আজাদ বলেন, “বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৫০ হাজার পরিবার স্বনির্ভর হয়ে উঠবে। নারীদের কর্মসংস্থানের ব্যাবস্থা নেওয়া হবে। কৃষকদের উন্নয়নের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। কৃষকরা অনেক সুযোগ-সুবিধা পাবে। স্বল্প মূল্যে সার, বীজ, ডিজেল পাবে। এতে কৃষি খাতে বিপ্লব ঘটবে। সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা হবে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কেশবপুর হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট করা হবে। আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করি। সকলে মিলেমিশে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করি।”
ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম প্রমূখ। এ সময় ওই ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অপর দিকে, একই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বারুইহাটী, কাস্তা, গোপসেনা, রঘুরামপুর, মেহেরপুর গ্রামসহ ইউনিয়নের সকল গ্রামে গনসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখসহ ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT