খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
  ৯ মাসেই এক লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি
  পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ
  একটি নারী আসন হারাচ্ছে জামায়াত-এনসিপি জোট
  নকলমুক্ত পরিবেশে রূপসার শিয়ালী কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি
  ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
  খুলনায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ, ছত্রাকযুক্ত রুটি নিয়ে তদন্তে অনিয়মের সত্যতা

ঢাকা-১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ

[ccfic]

খুলনার সময়ের খবর ডেক্স :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব ডা. দেওয়ান মো. সালাউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক ধানের শীষ বরাদ্দ প্রদান করা হয়েছে।

ঢাকা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার (২১শে জানুয়ারি ) ডা. দেওয়ান মো. সালাউদ্দিনের অনুকূলে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রতিক্রিয়ায় ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বলেন, “এই প্রতীক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আমি বিশ্বাস করি, ঢাকা-১৯ আসনের জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষেই রায় দেবেন।”
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতীক বরাদ্দের খবরে এলাকায় মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৯ আসনে ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে গণসংযোগ শুরু করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT