খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বৃষ্টির পানিতেই টিকে থাকা জীবন, খুলনার ৩০০ গ্রামে তীব্র পানিসংকট
  সুগার ড্যাডি কাণ্ডে’ চাকরি খোয়ালেন ট্রাম্পের সহযোগী
  ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা
  মিটফোর্ড হাসপাতালে যৌথ অভিযানে ১৬ দালাল আটক
  সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে
  বটিয়াঘাটায় জোর পূর্ব তরমুজ ক্ষেত লুট করার হুমকি , থানায় অভিযোগ
  জাইমা রহমানের সঙ্গে আপত্তিকর এআই নির্মিত ছবি পোস্ট, কলেজ শিক্ষার্থী আটক
  মাগুরার শালিখায় চুল কেটে তরুণীকে নির্যাতনের অভিযোগ
  জার্মানিতে পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের
  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.

রাতে সিলেটে যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে নির্বাচনি সমাবেশ শুরু

[ccfic]

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুই দশক পর আজ সিলেটে যাচ্ছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে বিমানে তিনি সিলেটের উদ্দেশে রওনা হবেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। এদিন দুপুর ১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তিনি। দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। বিকেল ৪টার দিকে বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনি সমাবেশে যোগদান, সন্ধ্যা ৭টার দিকে নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনি সমাবেশে যোগদান, রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার-রূপগঞ্জ-গাউসিয়া এলাকায় নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। রাত ১০টার দিকে ঢাকায় ফিরবেন তিনি।
জনসভায় যোগ দেওয়ার আগে তিনি পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।এই সফরকে কেন্দ্র করে ঐতিহ্য মেনে সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি। তারেক রহমানের আগমন ঘিরে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। নগরীর অলিগলি ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT