খুলনা, বাংলাদেশ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

জাইমা রহমানের সঙ্গে আপত্তিকর এআই নির্মিত ছবি পোস্ট, কলেজ শিক্ষার্থী আটক

[ccfic]

ডেক্স :

এবার পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের সঙ্গে আপত্তিকর এআই নির্মিত ছবি পোস্ট দেওয়ার অভিযোগে মোঃ শাকিল আহমেদ (২৪) ওরফে ছোট বাবু নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নগর ভাউলাগঞ্জ এলাকার মোঃ বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি ছবি ও লেখা পোস্ট করেন। পোস্টে ব্যবহৃত ক্যাপশনে লেখা ছিল, “তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল খালি আমাদের বিয়ের কার্ড দিলো না ১. পরিবার কার্ড ২. তেল কার্ড ৩. খেলাধুলা কার্ড আরো কিছু কার্ড রেডি”। পোস্টটি পরে স্ক্রিনশট আকারে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে অবহিত করা হলে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করে।আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটি যাচাই করে এর সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT