খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

মোল্লাহাটে বিএনপি মনোনয়নপ্রত্যাশী দিপুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

[ccfic]

রায়হান শেখ,মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী এড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার গাড়ফা হাটে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।গণসংযোগকালে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন।লিফলেট বিতরণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি বলেন,“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থীকে বিজয়ী করতে হবে। এতে এ এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং দেশের গণতন্ত্র রক্ষা পাবে। আমি মনোনয়ন পাওয়ার পাশাপাশি নির্বাচিত হয়ে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি—এজন্য সকলের দোয়া কামনা করছি।”এ সময় তার সঙ্গে ছিলেন—মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ, সাবেক উপজেলা আহ্বায়ক আলহাজ্ব শিকদার জামাল উদ্দিন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, মোঃ মনিরুল মোল্লা, শিমুল চৌধুরী, শেখ শরিফুজ্জামান শিমুল, লায়ন শেখ জিয়াউর রহমান, বিএম মোস্তাক, সিকদার হুসাইন, বিএম হাঁচিব, মোছা. রেজা, শেখ ফুরকান, মামুন মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতৃবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT