খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কানুনগো নিশিথ কুমার সরকার

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

অটোমেটেড ভূমিসেবা ব্যবস্থাপনা ও নাগরিক সেবা প্রদান কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ কানুনগো হিসেবে স্বীকৃতি দিয়েছে ভূমি মন্ত্রণালয়।বোয়ালিয়া থানা ভূমি অফিসের কানুনগো নিশিথ কুমার সরকার রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কানুনগো নির্বাচিত হয়েছেন। ২০২৪-২৫ অর্থবছরে অটোমেটেড ভূমিসেবা ব্যবস্থাপনা ও নাগরিক সেবা প্রদান কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে তাকে এবার শ্রেষ্ঠ কানুনগো হিসেবে স্বীকৃতি দিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে তাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

অনুষ্ঠানে সারাদেশে নামজারি সিস্টেমের অটোমেটেড ভার্সন ২.১ উদ্বোধন এবং ভূমিসেবা মোবাইল অ্যাপের আপডেট সংস্করণ উন্মোচন করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মকৃতিভিত্তিক পুরস্কার দেওয়া হয়। জনবান্ধব অটোমেটেড ভূমিসেবার উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ ও কর্মকর্তাদের পারফরম্যান্স মূল্যায়নের অংশ হিসেবেই বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কানুনগো নির্বাচন করা হয়।

জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান বলেন, ডিজিটাল ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই বিভাগের শ্রেষ্ঠ কানুনগো হিসেবে নিশিথ কুমার সরকারের অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। ভূমি প্রশাসনের অভ্যন্তরে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা বিস্তারে যে কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন, নিশিথ কুমার সরকার তাঁদেরই একজন।

তিনি আরও জানান, দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে নিশিথ কুমার সরকার সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ভূমি প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। খাস কৃষি ও অকৃষি জমি উদ্ধার, ভূমিহীনদের মাঝে জমি বন্দোবস্ত, গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্পে গৃহ বরাদ্দ কার্যক্রমে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। ভূমি উন্নয়ন কর আদায়, জলমহাল ইজারা ও লিজমানি আদায়সহ রাজস্ব খাতে ধারাবাহিক সাফল্যও রয়েছে তার।

এ বিষয়ে বোয়ালিয়া থানা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন জানান, নাগরিকদের ভূমিজনিত সমস্যার সমাধানে তিনি সবসময় দায়িত্বশীল ও সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করেন। সরকারি স্বার্থ সুরক্ষা, জনসেবা ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা ব্যবস্থার উন্নয়নে তার আন্তরিক ভূমিকা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের কর্মকৃতিকে সম্মান জানানো ভবিষ্যতে জনবান্ধব সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে সম্প্রসারণে সহায়তা করবে। বিভাগের মধ্যে শ্রেষ্ঠ কানুনগো হিসেবে নিশিথ কুমার সরকারের এই অর্জন ভূমি প্রশাসনের জন্য একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে বলে জানান তিনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT