খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

রস ছাড়াই গুড় তৈরি, পাঁচ কারখানাকে জরিমানা

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর বাঘায় খেজুর ও আখের রস ছাড়াই চিনি, রং, হাইড্রোজসহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরি করায় পাঁচ কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার আড়ানি শাহাপুর এলাকায় এই অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৫।অভিযানে মো. সাল্টু, মো. লাল্টু ও মো. মুক্তার আলী নামের তিন কারখানা মালিককে ৫০ হাজার টাকা করে দেড় লাখ, মো. ইনারুলকে ২০ হাজার এবং মো. এনারুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহীম হোসেন বলেন, কারখানাগুলোতে চিনি, রং, হাইড্রোজসহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। এতে খেজুর বা আখের রসের কোনো উপাদানই নেই, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ কারণে পাঁচ কারখানাকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান ভবিষ্যতেও চলবে।এ বিষয়ে র‌্যাব-৫ এর রাজশাহী উপঅধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান বলেন, ভেজাল গুড় উৎপাদনকারীরা মাদকের চেয়ে ভয়ংকর কাজ করছে। এসব ভেজাল গুড় সারা দেশে সরবরাহ করা হতো। চিনি, রং, ফিটকিরি ও হাইড্রোজসহ ক্ষতিকর উপাদানে তৈরি গুড়ের আলামত জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT