খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোর উপজেলা সদরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন ও মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শরীফ উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে সন্ধ্যায় উপজেলা সদরে মিনি স্টেডিয়াম মাঠ থেকে মশাল মিছিল বের করেন সুলতানুল ইসলাম তারেকের অনুসারীরা। মিছিল নিয়ে তারা থানার মোড়ের দিকে যাওয়ার সময় সামনে থেকে শরীফ উদ্দিনের অনুসারীরা হামলা চালিয়ে ইট-পাটকেল ছুড়েন। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তানোর উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সুলতানুল ইসলাম তারেক গ্রুপের আতিকুর রহমান আতিক বলেন, ‘‘আমরা শান্তিপূর্ণভাবে মশাল মিছিল বের করে। হঠাৎ সামনে থেকে আমাদের মিছিলে অতর্কিত হামলা চালানো হয়। তারা বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। কয়েকজনকে লাঠিদিয়ে পিটিয়ে জখম করেছে।’’

সুলতানুল ইসলাম তারেক বলেন, ‘‘তারা দল করে, আমরাও দল করি। প্রার্থী পছন্দ না হলে সারাদেশেই বিক্ষোভ হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে। আমার অনুসারীরাও সন্ধ্যায় প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিল বের করেন। এতে শরীফ সাহেবের অনুসারীরা হামলা করেন।’’

তারেক বলেন, ‘‘শরীফ সাহেব তানোর পৌরসভার সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মিজানুর রহমান মিজানকে নির্দেশ দিয়েছেন, এলাকায় যেন কোনো বিক্ষোভ না হয়। তাই মিজান নিজে তার লোকজন নিয়ে এ হামলা করেছে। বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে পা ভেঙ্গে দেওয়াসহ জখম করেছে। আমরা এ ব্যাপারে অবশ্যই থানায় অভিযোগ দায়ের করব।’’

তিনি অভিযোগ করেন, তাদের নেতাকর্মীদের বহনকারী অন্তত ১৮টি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। এসব অটোরিকশায় চড়ে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা উপজেলা সদরে গিয়েছিলেন। গাড়িগুলো ভাঙচুরের পর চাবি নিয়ে চলে যাওয়া হয়েছে। এছাড়াও হামলার সময় আমাদের কিছু লোকজন ভূমি অফিসে আশ্রায় নিয়েছিল। সেখানেও তারা আমলা চালায়। এ সময় তারা ভুমিসের এক কর্মকর্তার গাড়িও ভাঙচুর করে বলেও জানান সুলতানুল ইসলাম তারেক।

তানোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির বহিস্কৃত নেতা মিজানুর রহমান মিজান বলেন, ‘‘তারা হামলা করেননি বাঁধা দিয়েছেন। মিছিল থেকে তার কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এই হামলায় বেশ কিছু কর্মী আহত হয়েছেন।’’

বিষয়গুলো নিয়ে কথা বলতে বিএনপির মনোনিত প্রার্থী শরীফ উদ্দীনকে ফোন করা হলেও তিনি ধরেননি।

তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘‘বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এলাকা এখন শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’’

গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম বলেন, ‘‘পুলিশের অনুমতি নিয়ে যে কেউ মিছিল-মিটিং করতেই পারে। তাতে কারও বাঁধা দেওয়ার এখতিয়ার নেই। তবে তানোরে মিছিলে বাঁধা দেওয়া কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT