খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুয়া ডাক্তার আটক

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুয়া ডাক্তার সেজে চিকিৎসাসেবা দেওয়ার সময় এক তরুণকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।

হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় ওই ব্যক্তির চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে ডিউটিরত অঙ্গীভূত আনসার সদস্য মোঃ শাহিনুর রহমান ও মোঃ তাজুল ইসলাম বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় যে তিনি ডাক্তার নন, বরং প্রতারক। তার নাম সোহাগ আলী (১৭), তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করে।

দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের এমন সতর্কতা, তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য সেবাপ্রত্যাশী ও হাসপাতাল কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT