খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :সুনামগঞ্জের বিখ্যাত পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছেন।শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের প্রবেশমুখে (শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে) এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। তারা ঢাকার বাসিন্দা এবং আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী ও কন্যা। মামুনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা স্বপরিবারে সেঁজুতি ট্রাভেলসের একটি বাসে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মনজুরা ও আয়েশা মারা যান।এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়, যেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস, থানা পুলিশ এবং জয়কলস হাইওয়ে থানার টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি বাসটি খাদে পড়ে আছে। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের লাশ উদ্ধার করেছে।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT