খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ‘এন্টার্ন ডাক্তার’ আটক.

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক ভুয়া ‘এন্টার্ন ডাক্তার’-কে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।তথ্য সুত্রে জানা গেছে, আটককৃতের নাম নীলা মল্লিক (২৫)। তিনি বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার কার্ত্তিকদিয়া গ্রামের বাসিন্দা। পিতা—জাহিদ মল্লিক।হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে অ্যাপ্রন পরিহিত অবস্থায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন নিলা।নিজেকে এন্টার্ন ডাক্তার পরিচয় দিয়ে রোগী সেবায় সম্পৃক্ত হতে চাইলে স্টাফদের সন্দেহ হয়। পরে হাসপাতালের কর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নীলা মল্লিক অসংগত ও বিভ্রান্তিকর তথ্য দেন। তিনি নিজেকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হিসেবে পরিচয় দেন, কিন্তু প্রাথমিক অনুসন্ধানে তার দাবির সত্যতা মেলেনি।পরবর্তীতে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT