খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

বিমান হামলায় ৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।ইসরায়েল জানিয়েছে, রাফায় হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। ওই সময় হামাসের সঙ্গে ইসরায়েলের সহযোগী সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ বাধে। তবে হামাস বলেছে, রাফার সংঘর্ষ সম্পর্কে তারা অবগত নয়।দিনের শেষদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা দেয়, রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী এবং গাজায় ধারাবাহিক হামলার পর তারা আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে—যা আগে হামাস ভঙ্গ করেছিল।গত সোমবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েও প্রায় প্রতিদিনই গাজায় ইসরায়েলি হামলা হয়েছে। এতে অন্তত আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এদিকে ইসরায়েল সরকার রোববার ঘোষণা দিয়েছিল, গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দেবে। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কি না, তা এখনো জানায়নি তারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT