
নিজস্ব প্রতিনিধির সাদিয়া আক্তার :গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।রোববার রাত সাড়ে ৮টার দিকে সাহাব উদ্দিন সরকার রোডের গলিতে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল আহসান জিহাদ (২১) আউচপাড়া মোল্লা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের আরএসি বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাগরিবের নামাজের পর জিহাদ তার মায়ের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে কলেজ ফি জমা দেওয়ার জন্য রোডের দিকে যাচ্ছিলেন। পথে আউচপাড়া সাহাব উদ্দিন সরকার রোডের গলিতে ৪-৫ জন ছিনতাইকারী তাকে এবং তার বন্ধুদের আটক করে। রহমান এবং আরিফ হোসেন দৌড়ে পালিয়ে গেলে জিহাদ একা পড়ে যান। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে জিহাদ মারা যান।টঙ্গী পশ্চিম থানার ওসি হারুনুর রশিদ জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। চারজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
