
নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত দু’বার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা দাবি করেছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, হামাসের যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে স্নাইপার থেকে গুলি ছুড়েছে এবং রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করেছে।প্রত্যক্ষদর্শী দুই ফিলিস্তিনি জানিয়েছেন, দক্ষিণ রাফাহ শহরের ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর বিমান হামলা চালানো হয়।ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, রাফাহসহ দক্ষিণ গাজার বিভিন্ন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, রাফাহ এলাকায় হামাস যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। একটি বিস্ফোরক ডিভাইস (আইইডি) বিস্ফোরণে সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন।গাজায় যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনীর সহযোগী একটি স্থানীয় গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হামাসের অভিযানকে কেন্দ্র করে নতুন করে এই সংঘর্ষ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
