খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

গাজীপুরে-মাদরাসাছাত্রী’কে অপ’হণ ও ধ’র্ষণ. দুই মাস পর মামলা_গ্রেফ’তার ২

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে অপহরণ করে তিন দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে।দুই মাস আগে ঘটে যাওয়া এই ঘটনাটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা তীব্র জনঅসন্তোষের সৃষ্টি হয়।মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ছাত্রীর গ্রামের বাড়ি কুড়িগ্রামে। তার বাবা-মা গাজীপুরের মৌচাকে একটি গার্মেন্টসে চাকরি করেন এবং স্থানীয় এক বাসায় ভাড়ায় থাকেন।ওই এলাকাতেই পরিচিত কয়েক যুবক কৌশলে শিশুটিকে অপহরণ করে একটি ভাড়া বাসায় আটকে রাখে। সেখানে তাকে তিন দিন ধরে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়।পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় ভাবে সাধারণ ডায়েরি (জিডি) করলেও অভিযুক্তদের হুমকির কারণে মামলা করতে সাহস পাননি।পরে স্থানীয় আলেম সমাজ ও মানবাধিকারকর্মীদের সহায়তায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।কালিয়াকৈর থানা পুলিশ মামলার পরপরই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেছে। তারা বর্তমানে জেলহাজতে রয়েছে।বাকিরা পলাতক থাকায় তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত নৃশংস ও মানবতাবিরোধী।ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বাকি আসামিদেরও আইনের আওতায় আনা হবে।স্থানীয় সচেতন নাগরিকরা বলেছেন, এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো—নারী ও শিশুর নিরাপত্তা এখনও বড় চ্যালেঞ্জ।তারা দাবি করেছেন, যৌন সহিংসতার মামলা গুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত নিষ্পত্তি করা এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক, যেন ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য অপরাধের সাহস না পায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT