খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

খুলনায়- চার কলেজে সব শিক্ষার্থী ফেল, জিপিএ-৫ এ বোর্ড শীর্ষে খুলনা সিটি কলেজ.

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম /স্টাফ রিপোর্টার //চলতি বছর এইচএসসি পরীক্ষায় খুলনার ৪টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি। গতকাল যশোর বোর্ডের ঘোষিত ফলাফলে এ চিত্র উঠে আসে।যশোর বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে প্রথম হয়েছে খুলনার এম এম সিটি কলেজ কলেজ। কলেজটি থেকে এ বছর ৫৪৭ জিপিএ-৫ পেয়েছে।ফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর খুলনা ১০৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২২ হাজার ৫১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে মাত্র ১২ হাজার ১৫৬ জন।গড় পাসের হার ৫৩ দশমিক ৯৮ শতাংশ। যশোর বোর্ডে পাসের হারে বিভাগের ১০ জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা।বোর্ড থেকে জানা গেছে, খুলনার ১০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে খুলনার ডুমুরিয়া উপজেলার মডেল কলেজ খুলনা থেকে ১ জন অংশ নিয়ে ফেল করেছেন।এছাড়া খুলনা সদরের হোম ইকোনমিক্স কলেজ থেকে ১ জন, পাইকগাছার কপিলমনি সহচারী বিদ্যা মন্দির থেকে ৫ জন, তেরখাদা উপজেলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮ জন অংশ নিলেও কেউ পাস করেননি।এ বছর বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল (এম এম) সিটি কলেজ থেকে, ৫৪৭ শিক্ষার্থী।সিটি কলেজ থেকে এ বছর ১ হাজার ৫৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ৩৫ জন পাস করেছে।দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা সরকারি মহিলা কলেজ। এই কলেজটি থেকে এ বছর ১ হাজার ১০৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯৮৫ জন পাস করেছে।ফেল করেছে ১২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২০৪ জন।সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় থেকে ১৬৮ জন জিপিএ- ৫ পেয়েছে। কলেজটি থেকে এ বছর ১ হাজার ১৬৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৭৬ জন ফেল করেছে।এছাড়া খুলনা পাবলিক কলেজ থেকে ৩৪১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৩৬ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫৫ জন। ফলাফল ঘোষণার পর ভালো কলেজ গুলোর শিক্ষার্থীরা উৎসবে মেতে ওঠে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT