খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্রে পরিণত

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত ‘রোড ব্লকার’ একত্রিত করে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা, ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।এ সময় সেচ ভবনের সামনে তৈরি অস্থায়ী তাঁবুতেও আগুন ধরিয়ে দেন তারা। দুপুর ২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সরিয়ে দেয়। বর্তমানে তারা আসাদগেটে অবস্থান নিয়েছে, আর অপর পাশে অবস্থান করছে আন্দোলনকারীরা।ঘটনাস্থলে থেমে থেমে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। আগুন দেওয়ার স্থলে প্রচুর আসবাবপত্র ও সিরামিকের থালা-বাসন ভাঙচুর করা হয়েছে। মানিক মিয়া এভিনিউ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।পরিস্থিতি বর্তমানে থমথমে, পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT