খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে সনদে সই করছে : নাহিদ

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :ঐক্য, সংগ্রাম, মর্যাদা ও মুক্তির পতাকা হাতে শ্রমিকের রাষ্ট্রক্ষমতা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’। শুক্রবার সকালে রাজধানীর বাংলামোটরে ইস্কাটন নেভি কলোনিতে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।সংগঠনের আহ্বায়ক হয়েছেন মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব রিয়াজ মোরশেদ এবং মুখ্য সংগঠক আরমান হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।তিনি বলেন, ‘আজ কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে। জাতীয় ঐকমত্যের নামে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। সেই সময় জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। আমরা জানি, রাজপথের শক্তিই জয়ী হয়।’নাহিদ ইসলাম আরও বলেন, ‘জাতীয় ঐক্য তখনই হয়, যখন সমাজের সব শ্রেণির মানুষ দেশপ্রেমের ভিত্তিতে এক হয়ে লড়াই করে। যেমনটি আমরা দেখেছি জুলাই গণ-অভ্যুত্থানে—যেখানে ছাত্র-শ্রমিক ও পেশাজীবীরা একসঙ্গে সংগ্রাম করেছে।’তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন শ্রমিকরা। ন্যায্য মজুরি ও অধিকারের দাবিতে আন্দোলন করায় অনেক শ্রমিক নিহত হয়েছেন।সংস্কার কমিশন প্রসঙ্গে নাহিদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে একাধিক কমিশন গঠন হয়েছে, কিন্তু শ্রম কমিশন বা স্বাস্থ্য কমিশন নিয়ে কোনো আলোচনা নেই। কেবল নির্বাচনকেন্দ্রিক ছয়টি কমিশন নিয়েই ঐকমত্য কমিশন গঠন হয়েছে। এতে গণতন্ত্রের কোনো অগ্রগতি দেখছি না।’তিনি আরও জানান, শ্রমিকদের শোষণ ও লুটপাটে জড়িত মাফিয়াদের বিচার হয়নি, বরং তাদের এখনো রক্ষা করা হচ্ছে।অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই জাতীয় শ্রমিক শক্তির মূল লক্ষ্য। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের প্রতি বৈষম্য রোধে সংগঠনটি কাজ করবে।শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বহু শ্রমিক নিহত হলেও তাদের হত্যার বিচার হয়নি। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকের অধিকার নিশ্চিত করা জরুরি।তিনি জানান, শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করাও জাতীয় শ্রমিক শক্তির অন্যতম লক্ষ্য।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT