খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

শিবিরকে হারাইতে হলে মেধাবী হইতে হবে’

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বলেছেন, দেশের ছাত্ররাজনীতিতে বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে। তিনি শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে বলেন, ‘অছাত্র, বয়স্ক ছাত্র, সন্ত্রাসী, চাঁদাবাজ বা চিৎকার চেচামেচি করা পুরাতন স্টাইলের রাজনীতি দিয়ে আর সফল হওয়া সম্ভব নয়। শিবিরকে হারাতে হলে ছাত্রদের অধিকার নিয়ে কনস্ট্রাকটিভ রাজনীতি করতে হবে এবং ব্যক্তিত্ববান হতে হবে।’ড. গালিব উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বড় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের আধিপত্য দেখা গেছে। তিনি বলেন, ‘চলমান একচেটিয়া সমর্থন নতুন বাংলাদেশের গল্প বলছে।’এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩ পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। ফলাফল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এফ. নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT