খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অনুমোদিত কমিটির কাগজপত্র জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে প্রদান।, প্রতিষ্ঠাতা এনামুল হক আরিফ!

[ccfic]

লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অনুমোদিত জেলা কমিটির কাগজপত্র আজ আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন ও জেলা তথ্য অফিসে জমা দেওয়া হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এনামুল হক আরিফ, সাধারণ সম্পাদক সাংবাদিক আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ খানসহ জেলার বিভিন্ন উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সরাইল, বিজয়নগর, আশুগঞ্জ ও আখাউড়া উপজেলা শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।অনুমোদিত কমিটি জমা দেওয়ার পর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এনামুল হক আরিফ বিশেষ বক্তব্যে বলেন:বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অনুমোদিত কমিটি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার মাধ্যমে আমরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করেছি। সাংবাদিকরা সবসময় গণমানুষের কথা তুলে ধরে, সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে কলম চালায়। আমি আশা করি এই অনুমোদিত কমিটির মাধ্যমে জেলার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং পেশাদারিত্ব বজায় রেখে মানুষের আস্থা অর্জন করবে। প্রেসক্লাব হবে সাংবাদিকদের অধিকার রক্ষার পাশাপাশি সমাজ পরিবর্তনের অগ্রণী শক্তি।”সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অনুমোদিত কমিটির কার্যক্রমের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজ আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। একই সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT