খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ অনুষ্ঠিত.

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :ঢাকা, ১৬ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার): আজ (১৬ অক্টোবর ২০২৫) বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান যথাক্রমে রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুল (ওসিএন্ডএস) এবং সৈয়দপুর সেনানিবাসস্থ ইএমই সেন্টার এন্ড স্কুল (ইএমইসিএন্ডএস)-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথি হিসেবে যথাক্রমে মেজর জেনারেল মোঃ মোস্তাগাউছুর রহমান খান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লজিস্টিকস্ এরিয়া এবং মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।আজকের এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে অর্ডন্যান্স ও ইএমই কোরের সৈনিকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো। অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথিগণ বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় অর্ডন্যান্স ও ইএমই কোরের অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহবান জানান। সেইসাথে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।অনুষ্ঠানদ্বয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT