খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

মিরপুরে কেমিক্যাল গোডাউনে এখনো বিষাক্ত ধোঁয়া, ভিড় না করার অনুরোধ

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের তৃতীয় দিনেও গোডাউন থেকে সাদা, বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার কারণে ফায়ার ফাইটাররা উদ্ধার অভিযান চালাতে পারছেন না।ফায়ার সার্ভিস জানিয়েছে, পুরো উদ্ধার কার্যক্রম শুরু হতে ২৪ থেকে ৭২ ঘণ্টা সময় লাগতে পারে।ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, গোডামে কুণ্ডলীর মতো সাদা ধোঁয়া নির্গত হচ্ছে, যা ফায়ার ফাইটারদের কাজ ব্যাহত করছে।সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান বলেন, ধোঁয়ার সঙ্গে মিশে ক্লোরিনসহ টক্সিক গ্যাস তৈরি হয়েছে, যা শ্বাস-প্রশ্বাস, ফুসফুস, হার্ট ও ত্বকের জন্য বিপজ্জনক।সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান সিরাজ সতর্ক করেছেন, ধোঁয়ার সঙ্গে অক্সিজেন মিশে মানবদেহে প্রবেশ করলে ফুসফুসের ক্ষতি হতে পারে। তিনি সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রাখার এবং মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন।ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ভবনটি অনেকাংশে ক্ষতিগ্রস্ত ও ফাটল দেখা দিয়েছে। সরাসরি সার্চ অপারেশন চালানো ঝুঁকিপূর্ণ হওয়ায় ধাপে ধাপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে উদ্ধার অভিযান চালানো হবে। ইতিমধ্যে গোডামের মূল ফটক খোলা হয়েছে, ধারণা করা হচ্ছে সেখানে কেউ ছিলেন না। তবে নিশ্চিত হওয়া যাবে সার্চ শেষ হলে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT