খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

ভারতে চলন্ত বাসে আগুন, নিহত ২০

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :ভারতের রাজস্থানে মঙ্গলবার বিকেলে জয়সালমের থেকে যোধপুরগামী একটি চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে কমপক্ষে ২০ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ছিলেন। জয়সালমের থেকে বিকেল ৩টার দিকে বাসটি যাত্রা শুরু করে। পথে জয়সালমের-যোধপুর হাইওয়েতে বাসের পেছনের অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। চালক সঙ্গে সঙ্গে বাসটি থামালেও অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং দমকল ও পুলিশকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। দুর্ঘটনায় পড়া বাসটি মাত্র পাঁচ দিন আগে কেনা হয়েছিল।রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে ১৫ জন গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসার পর যোধপুরে স্থানান্তর করা হয়েছে।জয়সালমের জেলা প্রশাসন জানায়, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত শুরু করা হয়। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে জেলা কালেক্টর প্রতাপ সিং নির্দেশ দেন এবং হেল্পলাইন নম্বর জারি করা হয়। আহতদের দ্রুত স্থানান্তরের জন্য জাতীয় সড়ক ১২৫-তে ‘গ্রিন করিডোর’ তৈরি করা হয় এবং পুলিশের সহায়তায় আটটি অ্যাম্বুলেন্সে করে রোগীদের পাঠানো হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং অনেক মরদেহ চেনার অযোগ্য হয়ে গেছে। যোধপুর থেকে ডিএনএ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে মরদেহ শনাক্তের কাজে।এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স-এ দেওয়া বার্তায় তিনি বলেন, “রাজস্থানের জয়সালমেরে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT