
নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :রাজধানীর কলাবাগান এলাকায় স্ত্রীকে হত্যার পর হাত-পা বেঁধে রক্তাক্ত মরদেহ ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (১৫ অক্টোবর) এ তথ্য জানান। তিনি বলেন, কলাবাগান থানার পুলিশ হত্যাকারী স্বামীকে গ্রেপ্তার করেছে। তবে কখন এবং কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানানো হয়নি।ডিএমপি মিডিয়া সেন্টারে বুধবার এক প্রেস ব্রিফিংয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানাবেন।মাসুদুর রহমান জানান, কলাবাগান এলাকা থেকে গত সোমবার রাতে এক গৃহবধূর মরদেহ একটি ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারকালে শরীরে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর থেকেই স্বামী বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে কলাবাগান থানার পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
