খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

কাল থেকে অনলাইনে জামিননামা, এক ক্লিকে যাবে সংশ্লিষ্ট কারাগারে : আইন উপদেষ্টা

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :আদালত থেকে জামিন পাওয়ার পর আসামির মুক্তির প্রক্রিয়ায় হয়রানি ও জটিলতা দূর করতে কাল (বুধবার) থেকে চালু হচ্ছে অনলাইন জামিননামা (বেইল বন্ড) ব্যবস্থা। এর ফলে আদালতের জামিনের পর এক ক্লিকেই জামিননামা সরাসরি সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে।মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।তিনি বলেন, “আদালত থেকে জামিন পাওয়ার পর বর্তমানে ১২টি ধাপ পেরিয়ে আসামিকে মুক্তি পেতে হয়। এসব ধাপে হয়রানি ও খরচের মুখে পড়তে হয়। এসব নিরসনে আমরা কাল থেকে পাইলট প্রকল্প হিসেবে অনলাইন জামিননামা চালু করছি। এতে এক ক্লিকে আদালতের রায় থেকে জামিননামা জেলখানায় পৌঁছে যাবে।”ড. আসিফ নজরুল আরও বলেন, “এ প্রকল্পটি আমরা সম্পূর্ণ সরকারি অর্থে করেছি, কোনো সহযোগিতা ছাড়াই। বিচার বিভাগের পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT