খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

ভারতের ৩ কফ সিরাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) ভারতের তিনটি কফ সিরাপের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। এই সিরাপগুলো ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি করা হয়েছে।ডব্লিউএইচও জানিয়েছে, এসব সিরাপে ডায়াথিলিন গ্লাইকোল নামের এক ধরনের রাসায়নিকের উপস্থিতি নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি পাওয়া গেছে। শিশুদের কাশির সিরাপ তৈরিতে এই রাসায়নিক ব্যবহৃত হলেও অনুমোদিত সীমার বেশি থাকলে তা মারাত্মক বিষে পরিণত হয়।সতর্কবার্তায় বলা হয়েছে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শ্রেসান ফার্মাসিউটিক্যালের তৈরি কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালের তৈরি রেসপিফরেশ টিআর এবং শেপ ফার্মার তৈরি রিলাইফ সিরাপে এ বিপজ্জনক মাত্রার ডায়াথিলিন গ্লাইকোল পাওয়া গেছে।গত আগস্টে শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি কোল্ডরিফ সিরাপ খেয়ে ভারতে ১৭ জন শিশুর মৃত্যু হয়। এর আগে ২০২৩ সালে ভারতীয় কোম্পানির কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ার ১৪১ শিশুর প্রাণহানি ঘটে।ভারতের ওষুধের মান নিয়ন্ত্রণ সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিসসিও) কর্মকর্তারা জানিয়েছেন, তারা ডব্লিউএইচও’র সতর্কবার্তাকে গুরুত্ব সহকারে নিয়েছেন এবং ওষুধের মান নিয়ন্ত্রণ আরও কঠোর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT