খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চন্দ্রিমা এলাকা থেকে র‍্যাব-৫ কর্তৃক ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

[ccfic]

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:রাজশাহীতে ডাকাতি চেষ্টার মামলায় ছয় বছরের সশ্রম কারাদণ্ড ও ৬০০০ টাকা জরিমানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর সদস্যরা। র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস দল রোববার (১২ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনি এলাকারজান্নাতুন ফেরদৌস মসজিদের সামনে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন- মোঃ কাজল (৩৫), পিতা- মোঃ জসিমউদ্দিন, সাং- আসাম কলোনি, রবের মোড়, থানা- চন্দ্রিমা, আরএমপি রাজশাহী। তিনি জিআর নং-৮৯/১৮, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড, প্রসেস নং ৫১১, তারিখ ১৪/০৭/২০২৫ খ্রিঃ মামলায় ছয় বছরের সশ্রম কারাদণ্ড ও ৬০০০ টাকা জরিমানার আদেশে সাজাপ্রাপ্ত ছিলেন। র‍্যাব জানায়, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে আসামি রাজশাহী মহানগর এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কাজল আদালতের রায়ের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। পরে তাকে আরএমপি চন্দ্রিমা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ও বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT