খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

দুবাইয়ের আকাশে উড়েছে চীনের উড়ন্ত গাড়ি, নতুন ইতিহাস গড়া

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আকাশে উড়েছে চীনের তৈরি উড়ন্ত গাড়ি। রোববার (১২ অক্টোবর) অনুষ্ঠিত সফল ডেমো ফ্লাইটের মাধ্যমে কম উচ্চতার বিমান প্রযুক্তির বৈশ্বিক প্রসারে নতুন অধ্যায় যুক্ত হলো।চীনা প্রতিষ্ঠান এক্সপেং এরোহট (XPENG AEROHT) নির্মিত এই আধুনিক উড়ন্ত গাড়ির সর্বশেষ মডেলটির নাম “ল্যান্ড এয়ারক্রাফ্ট ক্যারিয়ার”। এতে দুটি অংশ রয়েছে—একটি স্থলযান, যাকে বলা হয় “মাদারশিপ”, এবং একটি বিচ্ছিন্নযোগ্য উড়ন্ত মডিউল।উড়ন্ত গাড়িটি স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল দুই ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিচালিত হতে পারে। স্বয়ংক্রিয় মোডে এক স্পর্শেই রুট পরিকল্পনা, উড্ডয়ন ও অবতরণ সম্পন্ন হয়। ম্যানুয়াল মোডে একক জয়স্টিকের মাধ্যমে ছয়টি অপারেশন একসঙ্গে নিয়ন্ত্রণ করা সম্ভব, যা একহাতে পরিচালনার সুবিধা দেয়।ডেমো ফ্লাইটে দেখানো হয়, কীভাবে উড়ন্ত মডিউলটি গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে আকাশে উড়ে যায় এবং পুনরায় নিরাপদভাবে স্থলযানের সঙ্গে যুক্ত হয়।এক্সপেং এরোহট ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের বাজার থেকে ৬০০ ইউনিট উড়ন্ত গাড়ির অর্ডার পেয়েছে। এটি কোম্পানির বিদেশি বাজারে সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য।দুবাইয়ে চীনের কনসাল জেনারেল ওউ বোচিয়ান বলেন, চীন ও আমিরাত উভয়ই প্রযুক্তিগত উদ্ভাবনকে অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে দেখে। এই সহযোগিতা ভবিষ্যতের ব্যবসা ও বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরি করবে।কোম্পানির প্রতিষ্ঠাতা ঝাও দেলি জানান, ভবিষ্যতের নগর পরিবহনে দুবাই বিশাল সম্ভাবনার বাজার। শহরটির উদ্ভাবনমুখী নীতি, বাজারের চাহিদা ও সরকারি সহায়তা তাদের এই শহরকে প্রদর্শন ক্ষেত্র হিসেবে বেছে নিতে উৎসাহিত করেছে। তিনি আরও জানান, ২০২৭ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের বাজারে উড়ন্ত গাড়িটি আনুষ্ঠানিকভাবে উন্মোচনের পরিকল্পনা রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT