খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জার্মানিতে পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের
  মার্চেই ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার
  ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ল : ট্রাম্প
  ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের বড় অংশ শেষ
  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ

বিচারকার্য চলাকালীন বিচারকের আইফোন-এটিএম কার্ড চুরি

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে আইফোনসহ দুটি মোবাইল ফোন, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে।রোববার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আদালত পরিচালনাকালীন সময়ে বিচারক তার খাস কামরায় দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ রেখে যান। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যাগ থেকে ফোন, মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং সরকারি কাগজপত্র চুরি করে নিয়ে যায়।চুরি হওয়া ফোনের মধ্যে একটি আইফোন-১৪ ও অন্যটি ভিভো-১২; আনুমানিক মূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা।বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বলেন, আদালত চলাকালীন বিচারকরা নিয়মিত মোবাইল ফোন ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রোববারও একইভাবে রাখেন জজ মহোদয়। ওই সুযোগে অজ্ঞাত চোর দরজা খুলে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন বলেন, মামলাটি রুজু করা হয়েছে। চুরি হওয়া সামগ্রী উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT