খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
  ৯ মাসেই এক লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি
  পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ
  একটি নারী আসন হারাচ্ছে জামায়াত-এনসিপি জোট
  নকলমুক্ত পরিবেশে রূপসার শিয়ালী কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি

রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা

[ccfic]

নিজস্ব প্রতিনিধি জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউ বাসভবনে এই হামলা হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে।রংপুর সিটি করপোরেশনের (রসিক) সাবেক মেয়র এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই হামলা করেছে। এর পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এর আগে বিকেলে রংপুরে গিয়ে জি এম কাদের গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উপযুক্ত নির্বাচন দেওয়ার ক্ষমতা নেই বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমরা সামনের দিনে মহা বিপদের আশঙ্কা করছি। দেশ ভালোভাবে চলছে না। সবদিক থেকে সবকিছু বন্ধ হয়ে পড়েছে, সবকিছু ভেঙে পড়েছে।জিএম কাদের আরও বলেন, আমরা বারবার বলে আসছি, সরকারে থেকে দল গঠন করা যাবে না। অথচ এই সরকার দল গঠন করেছে। আইনগত বৈধতা না থাকলেও সরকারি পৃষ্ঠপোষকতায় তারা দলীয় কার্যক্রম পরিচালনা করছে। সব জায়গায় তাদের প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সামনে নির্বাচন হলে কীভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে? এজন্য আমরা বিশ্বাস করি উপযুক্ত নির্বাচন দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই এবং এই সরকারের ইচ্ছেও নেই।জিএম কাদের বলেন, প্রধান উপদেষ্টা বুঝে করছেন নাকি না বুঝে করছেন জানিনা। কিন্তু উনি এবং ওনার সঙ্গে যারা তরুণ নেতৃত্ব, যাদেরকে উনি ওদের অভিভাবক ও নিয়োগকর্তা হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন, তারা মিলে দেশকে বিভক্ত করে ফেলছে। এই বিভক্তিটি দিনে দিনে খুব শক্তিশালী হচ্ছে এবং একজনের ওপর আরেকজনের সরাসরি একটি সংঘাতপূর্ণ পরিস্তিতির সৃষ্টি হয়েছে। সামনের দিকে সেটা বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছি।এরপর সন্ধ্যায় জিএম কাদের রংপুরে অবস্থান করার প্রতিবাদে রাত ৮টার দিকে প্রেসক্লাব চত্বরে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখান থেকে তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তার এবং  আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়-সংলগ্ন গ্র্যান্ড হোটেল মোড়ে এসে অবস্থান নেয়। পরে সেখান থেকে সেনপাড়ার স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয়। এরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।একপর্যায়ে তারা একটি মোটরসাইকেল ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেন। হামলার ঘটনার পরপরই জাতীয় পার্টির নেতারা ছুটে আসে স্কাই ভিউতে। সেখানে তারা অবস্থান করছেন। জাতীয় পার্টির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে চরম উত্তেজনা তৈরি হয়।এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT