খুলনা, বাংলাদেশ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা
  কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে ওসিকে প্রাণনাশের হুমকি
  তৃণমূল জাগপা’র পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিনে শুভেচ্ছাঃ
  জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আনন্দে মাতলেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
  কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
  বর্তমান দেশের পরিস্থিতিতে ক্রসফায়ারের অনুমতি দেওয়া প্রয়োজন—অমিত তৃণমূল জাগপা প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মজলুম জনতার নেতা নিজামদ্দিন অমিত বলেন ,
  ইসলামপুরে অবৈধ পার্কিং করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অর্থদন্ড
  অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত:

ঈদগাহ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে নতুন দায়িত্বে শামসুল আহসান 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-ঈদগাহ ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পটিয়া পিটিআইয়ের সাবেক চীফ ইন্সট্রাক্টর শামসুল আহসান। তিনি পোকখালী কৃতি সন্তান। তিনি প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিবেন২০ নভেম্বর (জুমাবার) সকালে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা-এজিএমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অন্যদিকে আগামী দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাস্টার মোঃ আলম। উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় বিগত সভার কার্যবিবরণী পেশ ও অনুমোদন করা হয়। হিসাব প্রতিবেদন-২৬ এবং সংক্ষিপ্ত বাজেট উপস্থাপন করা হয়। ইসি প্রস্তাবিত নতুন পরিচালক হিসেবে তিনজনকে অনুমোদন এবং তলবী শেয়ারমানী অনুমোদন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।শেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিদ্যালয়টির উন্নয়নে নানাবিধ পরিকল্পনা কথা তুলে ধরেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সম্পৃক্ত করার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়ার পরামর্শ দেন।শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খুটাখালী তমিজিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম আরমান। এজিএমে প্রতিষ্ঠানটির ২৪ জন পরিচালকসহ প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT