
নিজস্ব প্রতিবেদন খুলনা:-প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এ বড় সন্তানের জন্মদিন উপলক্ষে এবারও কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। জন্মদিনের আনুষ্ঠানিকতা ও উৎসবের পরিবর্তে নেতাকর্মীদের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো, আলোচনা সভাসহ কোনো ধরনের উৎসব আয়োজন না করতে ঢাকাসহ সারা দেশের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব আয়োজনে ব্যয় করার পরিবর্তে সেই অর্থ অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দান করার আহ্বান জানানো হয়েছে।১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান । তার শৈশব কেটেছে সামরিক ও রাজনৈতিক আবহে। ঢাকার বিএফ শাহীন স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন করেন। রাজনীতির পাশাপাশি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, থমাস হবস, জন লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসের রাজনৈতিক দর্শনের প্রতিও তার আগ্রহ ছিল।১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৯৩ সালে বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হন তারেক রহমান। পরবর্তী সময়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয়। ‘আয়নাঘর’-এ নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় এ রাজনীতিককে জড়ানোর অভিযোগ করে আসছে বিএনপি। এরপর তারেক রহমান চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং দীর্ঘ সময় সেখান থেকেই দলের নেতৃত্ব দেন।দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির এই চেয়ারম্যান । চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।.ম্যাডাম খালেদা জিয়া ও আপনার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ২০০৬ সালে আমি সাপ্তাহিক যায়যায়দিনকে দৈনিক যায়যায়দিনে রূপান্তরিত করি। আপনি ২০০৭ সালের মার্চে তেজগায়ের লাভ রোডে যায়যায়দিন ভবনে এসেছিলেন। ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন, এটি যেন এশিয়ার মধ্যে একটি দর্শনীয় ভবন হয়। এর আগে ২০০২ সালে ম্যাডাম খালেদা জিয়া চেয়েছিলেন, আমি যেন একুশে পদক গ্রহণ করি। তখন আমি এ প্রস্তাব গ্রহণ করিনি। কারণ, তখন আমি রাজনৈতিক সরকারের দেয়া কোনো পদক চাইনি।২৪ বছর পরে, ২০২৬ সালে, আমি যখন একুশে পদক পাই, সেটা ছিল ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে। কিন্তু পদকটি গ্রহণ করি নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়ে। পদক প্রদান অনুষ্ঠানে বলা হয়েছিল, বাংলাদেশে সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করায় এই পদক দেয়া হলো।
