খুলনা, বাংলাদেশ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা
  কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে ওসিকে প্রাণনাশের হুমকি
  তৃণমূল জাগপা’র পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিনে শুভেচ্ছাঃ
  জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আনন্দে মাতলেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
  কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
  বর্তমান দেশের পরিস্থিতিতে ক্রসফায়ারের অনুমতি দেওয়া প্রয়োজন—অমিত তৃণমূল জাগপা প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মজলুম জনতার নেতা নিজামদ্দিন অমিত বলেন ,
  ইসলামপুরে অবৈধ পার্কিং করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অর্থদন্ড
  অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত:

ইসলামপুরে অবৈধ পার্কিং করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অর্থদন্ড

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-ঈদগাঁও উপজেলার ইসলামপুরে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা। অভিযানে অবৈধভাবে ডাম্পার গাড়ি পার্কিং ও গাড়ির লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ ধারায় ১০হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) দুপুরে উপজেলার ইসলামপুর বাজার সংলগ্ন ৯নং ওয়ার্ড রাস্তার মাথায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পাশ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়ায় অবৈধভাবে পাহাড় কেটে রাস্তার উপর মাটির স্তুপ করে রাখায় স্থানীয়দের পাহাড় না কাটার বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শও প্রদান করা হয়েছে।অভিযানে আনসার সদস্যদের একটি চৌকস টিম ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, অবৈধ পার্কিং এর কারণে যানজট সৃষ্টি হয়। এতে করে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন। তিনি আরো বলেন, দুর্ঘটনা রোধ ও যানজট কমানোর জন্য এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অবৈধ ডাম্পার গাড়ি পার্কিং ও লাইসেন্স না থাকায় একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT