খুলনা, বাংলাদেশ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
  বর্তমান দেশের পরিস্থিতিতে ক্রসফায়ারের অনুমতি দেওয়া প্রয়োজন—অমিত তৃণমূল জাগপা প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মজলুম জনতার নেতা নিজামদ্দিন অমিত বলেন ,
  ইসলামপুরে অবৈধ পার্কিং করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অর্থদন্ড
  অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত:
  খুটাখালীতে কভার্ডভ্যানের ধাক্কায় খাদে বাস,আহত ৮
  খুলনা বিশ্ববিদ্যালয়ের টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন: উপাচার্য
  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা
  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে বঙ্গভবনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাক্ষাৎ :
  খুলনা বিভাগের ১০ জেলার ২৪টি উপজেলায় ৭৭ হাজার যুবককে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের সূচনা হয়:

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয়, খুলনার গর্ব সানজা তাবাসসুম!

[ccfic]

নিজস্ব প্রতিবেদক খুলনা। আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক অর্জন করেছে খুলনার কিশোরী সানজা তাবাসসুম। সে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।VOS International English Language Olympiad -এর গ্লোবাল রাউন্ডে অনলাইনে অংশগ্রহণ করে সে এ সাফল্য অর্জন করে। এর আগে ন্যাশনাল রাউন্ডে উত্তীর্ণ হয়ে গ্লোবাল রাউন্ডে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে সানজা।তার বাবা মো. খায়রুল আলম একজন ব্যবসায়ী এবং মা সামিনা আক্তার ব্যাংকার। বাবা-মায়ের একমাত্র সন্তান সানজা ছোটবেলা থেকেই বিভিন্ন দেশের অলিম্পিয়াডে অংশগ্রহণ করে আসছে।আন্তর্জাতিক পর্যায়ে ব্রোঞ্জ পদক অর্জন তার মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি। ভবিষ্যতে একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সানজা। তার এ অর্জনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও খুলনাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।খুলনার এই কিশোরীর আন্তর্জাতিক সাফল্য অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনা ও প্রতিযোগিতায় অংশগ্রহণে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT