
নিজস্ব প্রতিনিধি, নড়াইল:- নড়াইলের লোহাগড়ায় পিতা আফছার শেখ হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ছেলে খায়রুল শেখকে (২৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) সদস্যরা।শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানাধীন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে গত ৫ নভেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ধারালো বটি দিয়ে বাবা আফছার শেখকে মাথা ও বুকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে ছেলে খায়রুল শেখের বিরুদ্ধে। পরে গুরুতর আহত অবস্থায় আফছার শেখের মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের বড় ছেলে খায়রুল শেখসহ মোট তিনজনের বিরুদ্ধে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়।গ্রেপ্তারকৃত খায়রুল শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইলের লোহাগড়া থানায় হস্তান্তর করেছে এসআরবি-৬।প্রকাশের সময়: ১৫ নভেম্বর ২০২৬
