খুলনা, বাংলাদেশ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি:
  সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  কেশবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো একটি কালোমুখো হনুমান।
  ইসলামাবাদে চলন্ত টমটম উল্টে আহত ৩ যাত্রী 
  পাইকগাছা চরমলই যুব সংঘ, ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট – খেলা অনুষ্ঠিত ।
  ঈদগাঁওতে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আটক- ৮ 
  সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
  সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
  ঈদগাঁওতে নৈরাজ্য সৃষ্টি, ১২ জনের নাম উল্লেখ করে মামলা : অজ্ঞাতনামায় ৭০ জন

শীতের আগমনের বার্তা , খেজুর গাছ কাটায় ব্যস্ত গাছিরা , প্রস্তুত করছেন , রস ও গুড়ের অপেক্ষায় গ্রামবাসী ।

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা ( খুলনা )প্রতিনিধি:-শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। আর শীতের আগমনের সঙ্গে সঙ্গে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা।খুলনা জেলা পাইকগাছা উপজেলা পাইকগাছা থানা ৭ নং গদাইপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের , মৃত আনোয়ার আলী ঢালী, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখে খেজুর গাছ কেটে রস বের করে গুড় তৈরি করে আসছেন দীর্ঘ ২৭ বছর যাব , তার মৃত্যু অনতে উনার বড় ছেলে মহসিন ঢালী , পিতার ঐতিহ্য কে ধরে রেখে আজ দীর্ঘদিন ১৬ বছর যাবত খেজুর গাছ কেটে আসছে , বিভিন্ন গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি ঘুরে খেজুর গাছ কাটার কাজে নেমেছেন ।ভোরের কুয়াশা আর শীতের আমেজের মধ্যে খেজুর গাছের পরিচর্যা ও রস সংগ্রহের উপযোগী করে তুলতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। কোমরে দড়ি বেঁধে জীবনের ঝুঁকি নিয়ে গাছে উঠে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথার অংশ পরিষ্কার ও নির্দিষ্ট অংশ কেটে প্রস্তুত করছেন তারা। কয়েক দিনের ব্যবধানে গাছে ভাড় বা ঢিলা মাটির পাত্র ঝুলিয়ে শুরু হবে সুস্বাদু খেজুরের রস সংগ্রহ।মহসিন বলেন , প্রতি শীত মৌসুমে তিনি প্রায় ৮০ থেকে প্রায় ১০০ টি খেজুর গাছ কাটার পরিকল্পনা করেছেন। শীতের তীব্রতা ও গাছের অবস্থার ওপর রসের পরিমাণ নির্ভর করে। সব গাছে সমানভাবে রস পাওয়া যায় না। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিদিন ভালো পরিমাণ রস সংগ্রহ করা সম্ভব হয়।তিনি আরও বলেন, খেজুরের রস ও গুড় বিক্রি করে শীত মৌসুমে কিছু বাড়তি আয় হয়। তবে গাছ কাটা, রস সংগ্রহ ও গুড় তৈরিতে অনেক পরিশ্রম করতে হয়। বর্তমানে খরচও বেড়েছে। তারপরও বাপ-দাদার এই পেশা ধরে রেখেছি। শীত মৌসুমের আয় আমাদের সংসার চালাতে কিছুটা সহযোগিতা করে।স্থানীয় এক বাসিন্দা মুস্তাকিম বলেন, শীত এলেই খেজুরের রসের জন্য অপেক্ষা করি। ছোটবেলা থেকেই খেজুরের রস ও গুড়ের সঙ্গে আমাদের একটা আবেগ জড়িয়ে আছে। এখন গাছিরা গাছ কাটতে শুরু করেছেন। আশা করছি, কিছুদিনের মধ্যেই গ্রামের মানুষ টাটকা খেজুরের রস খেতে পারবেন।খেজুরের রস শুধু একটি মৌসুমি পানীয় নয়, এটি বাংলার গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশ। শীতের সকালে খেজুরের টাটকা রস, দিয়ে তৈরি গুড়, পাটালি ও পিঠাপুলির স্বাদ নিতে মুখিয়ে থাকেন সব বয়সের মানুষ।তবে আধুনিকতার ছোঁয়া, খেজুর গাছের সংখ্যা কমে যাওয়া এবং পেশাদরা গাছির অভাবে এই ঐতিহ্যবাহী পেশা দিন দিন চ্যালেঞ্জের মুখে পড়ছে। ফলে গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ সংরক্ষণ এবং গাছিদের পেশায় টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।সব মিলিয়ে শীতের আগমনে কয়রার গ্রামীণ জনপদে খেজুর গাছিদের কর্মব্যস্ততা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এখন গাছিদের অপেক্ষা, কবে গাছে মাটির টিলা ভাঁড় ঝুলবে, আর ভোরের আলো ফোটার আগেই ডভা ভর্তি টাটকা রস নিয়ে ফিরবেন বাড়িতে।প্রেরকমোঃ শফিয়ার রহমান।পাইকগাছা খুলনা প্রতিনিধি।০১৭১২-৩৩৩১৯৫

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT