খুলনা, বাংলাদেশ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি:
  সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  কেশবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো একটি কালোমুখো হনুমান।
  ইসলামাবাদে চলন্ত টমটম উল্টে আহত ৩ যাত্রী 
  পাইকগাছা চরমলই যুব সংঘ, ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট – খেলা অনুষ্ঠিত ।
  ঈদগাঁওতে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আটক- ৮ 
  সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
  সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
  ঈদগাঁওতে নৈরাজ্য সৃষ্টি, ১২ জনের নাম উল্লেখ করে মামলা : অজ্ঞাতনামায় ৭০ জন

জালালাবাদের সুপারী গলি সড়কটি কদমাক্তে ভরপুর : ভোগান্তিতে শিক্ষা্থীরা

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও:-ঈদগাঁও উপজেলার জালালাবাদ বাজার পাড়ার সুপারী গলি সড়কটি কদমাক্তে চেয়ে গেছে। দেখার যেন কেউ নেই। চরমভাবে ভোগান্তিতে পড়েন ছাত্র- ছাত্রীসহ সাধারণ পথচারীরা।তকাল সকালে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ঈদগাঁও বাশঘাঁটা প্রধান সড়কের পরিবর্তে পুরাতন সুপারী গলি সড়ক দিয়ে শতশত পথ চারী ও বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের অসংখ্য ছাত্রী এই সড়ক দিয়ে আসা যাওয়া করে থাকে প্রায়শ।উক্ত সড়কের মাঝঅংশে পানি জমে কদমাক্তে ভরপুর হয়ে উঠে। এই গ্রামীন সড়কের একপাশে ময়লার ভাগাড়, অন্যপাশে ভরাটকৃত ড্রেন। যে ড্রেন দিয়ে পানি চলাচল করার কথা, এখন সেই ড্রেনটিই পরিপূর্ণ ভরাট করে ফেলেন স্থানীয়রা। পঁচা ময়লার দূগন্ধে বিষিয়ে উঠছে পরিবেশ। অন্যদিকেই বিশালাকারে ময়লার স্তুপে পরিণত করে তুলেন।দেখা যায়, গ্রাম্য সড়কটি চলাচলে জনপ্রিয় হয়ে উঠেছে। দৈনিক অসংখ্য তিনচাকার যানবাহন সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। পাশাপাশি প্রতিদিনই হাজার হাজার মানুষ সুপারী গলির সড়ক দিয়ে চলাফেরা করেন যাচ্ছে। ঝামেলা বিহীন আর নিরাপদ পরিবেশে সহজে নিদিষ্ট গন্তব্য পৌঁছানো সম্ভবপর হয়ে উঠে। তাই সড়ক টি ব্যবহার করেন জনও যানবাহন চালকরা।আরও দেখা যায়,সড়কটির পশ্চিম পাশে ড্রেনের পঁচা পানি চলাচলে তেমন জায়গা নেই। অন্যপাশে ময়লা আবজনার ভাগাড়ে পরিণত। দুই সমস্যায় ভোগছেন ছাত্রীসহ পথচারীরা। সড়কে লোকজন চলাচলে অনেকটায় বিব্রত বোধ প্রকাশ করেন। গন্ধে হাঁটাচলাও দায় হয়ে পড়েন।স্থানীয় আবদু রশিদ জানান, জনগুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে লোকজন ও হরেক রকমের যানবাহন চলাচল করে থাকেন। পঁচা গন্ধে নাক চেপে ধরেই লোকজন চলাফেরা করে যাচ্ছেন। সড়কে কিছু অংশ সংস্কার করলেও বেশ কিছু অংশের কাজ অসমাপ্ত রয়েছে। যার কারনে, চলাচলে হিমশিম খাচ্ছেন পথচারী এবং স্কুল পড়ুয়া মেয়েরা।কজন পথচারী জানান, জনস্বার্থে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটু নজর দিলেই অকেজোও দূগন্ধময় সড়কটি সংস্কার করায় সম্ভব। চলাচলের দিকেই দৃষ্টি রেখেই সড়কটি দ্রুত সময়েই সংস্কারের উদ্যােগ নেওয়া অতীব জরুরী বটে।রমজান নামের এক ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এহের অবস্থা লক্ষনীয়। কোন প্রকার সংস্কারের উদ্যােগ নেই। ড্রেনের পঁচা গন্ধের কারনে চলাচলে অনিহা প্রকাশ করেছেন বহুজন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT